তথ্য প্রযুক্তি
আইফোনের ব্যাটারি শেষ? যা করলে সারাদিন চলবে ফোন!

স্মার্টফোনের ব্যাটারি শেষ হয়ে যাওয়া একটি নিত্যনৈমিত্তিক সমস্যা। বিশেষ করে আইফোনের ক্ষেত্রে এই অভিযোগ প্রায়শই শোনা যায়। সোশ্যাল মিডিয়া এবং সার্বক্ষণিক ইন্টারনেট সংযোগের কারণে ডিভাইসের চার্জ দ্রুত শেষ হয়ে যায়। তবে কিছু সহজ কৌশল অবলম্বন করলে আইফোনের ব্যাটারি দীর্ঘস্থায়ী করা সম্ভব।
বিশেষজ্ঞদের মতে, ফোন ১০০% চার্জ না করাই ভালো। অনেক সময় অতিরিক্ত গরমে ব্যাটারির ওপর চাপ সৃষ্টি হয়, যা ফোনের কার্যক্ষমতা কমিয়ে দেয়। সিস্টেম বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, চার্জ একেবারে শেষ পর্যায়ে চলে এলে ফোনটিকে ফ্লাইট মোডে রেখে দিলে তা অতিরিক্ত কিছু সময় সক্রিয় থাকবে। এই সাধারণ টিপসগুলো মেনে চললে আপনার আইফোন যেমন দীর্ঘস্থায়ী হবে, তেমনি ব্যাটারি নিয়েও দুশ্চিন্তা কমবে।





