চ্যাম্পিয়নদের বরণ করতে কী হচ্ছে জানেন? জনতা যা দেখে অবাক!

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জিতে দেশে ফেরা বাংলাদেশ অনূর্ধ্ব-২০ জাতীয় ফুটবল দলকে বরণ করে নিতে বিশেষ আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। শনিবার (৪ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছাদ খোলা বাসে চ্যাম্পিয়ন দলকে নিয়ে একটি শোভাযাত্রা বের করা হবে। এই শোভাযাত্রাটি বিমানবন্দর থেকে শুরু হয়ে হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে গিয়ে শেষ হবে। সেখানে আনুমানিক সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে চ্যাম্পিয়ন দলকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়া হবে। দেশের ফুটবলের এই অভূতপূর্ব অর্জন উদযাপন করতে সমর্থক ও সাধারণ জনগণকে শোভাযাত্রা ও সংবর্ধনায় অংশ নেওয়ার জন্য বিশেষভাবে আহ্বান জানিয়েছে বাফুফে। উল্লেখ্য, ৩ এপ্রিল মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে টাইব্রেকারে ৪-৩ গোলে শক্তিশালী ভারতকে হারিয়ে শিরোপা জেতে বাংলাদেশ।





