খেলা
থাইল্যান্ডের হারে হতাশ নারী দল আজ রাতে নামছে চীনের সামনে! যা হতে পারে…

এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপে বাংলাদেশের শুরুটা সুখকর হয়নি। থাইল্যান্ডের কাছে ৩-২ গোলে হারের পর আজ শক্তিশালী চীনের মুখোমুখি হচ্ছে লাল-সবুজের মেয়েরা। ব্যাংককের ননথাবুরি প্রভিন্স স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা ৩টায় শুরু হবে ম্যাচটি। যদিও চীনের বিপক্ষে আগের ম্যাচের অভিজ্ঞতা ভালো নয়, তবুও নতুন করে জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। কোচ পিটার বাটলারের দল নিজেদের ভুলগুলো শুধরে নিয়ে মাঠে লড়াই করার জন্য প্রস্তুত।





