খেলা

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ! প্রধানমন্ত্রীর অভিনন্দনে ভাসছে তারকা খেলোয়াড়রা

সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এক অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী খেলোয়াড়, কোচিং স্টাফ এবং সংশ্লিষ্ট সকলকে এই অর্জনের জন্য শুভেচ্ছা জানান। তিনি আশা প্রকাশ করেন যে, বাংলাদেশ ফুটবল দল ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখবে।

শুক্রবার (৩ এপ্রিল ২০২৬) মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত ফাইনালে টানটান উত্তেজনার ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ ও ভারত। নির্ধারিত সময়ের খেলা ৩-৩ গোলে ড্র থাকার পর টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে বাংলাদেশ জয়ের জন্য ৪-৩ গোলে ভারতকে পরাজিত করে টানা দ্বিতীয়বারের মতো সাফ অনূর্ধ্ব-২০ শিরোপা অর্জন করে। এই জয়ের ফলে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button