ব্যাংকের ১৩তম ক্রিকেট আসরে শুরুতেই ছক্কার ঝড়, যা ঘটল রাতের আঁধারে!

ব্যাংকার্স ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের ১৩তম আসর শুরু হয়েছে জমজমাট লড়াইয়ে। উদ্বোধনী দিনে মোট ৭টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যেখানে ১৪টি ব্যাংক অংশগ্রহণ করে। দিনভর ব্যাট ও বলের রোমাঞ্চকর লড়াইয়ের পাশাপাশি দেখা গেছে ছক্কার বন্যা।
দিনের প্রথম ম্যাচে এনআরবিসি ব্যাংক ১৮ রানে আইএফআইসি ব্যাংককে পরাজিত করে। দ্বিতীয় ম্যাচে রাজশাহী কৃষি ব্যাংক অল্প রানের ব্যবধানে ইসলামী ব্যাংককে হারিয়ে দেয়। তৃতীয় ম্যাচে সোনালী ব্যাংক ৩৬ রানের বড় জয় পায় ব্র্যাংক ব্যাংকের বিপক্ষে। চতুর্থ ম্যাচে ট্রাস্ট ব্যাংক প্রাইম ব্যাংককে পরাজিত করে। পঞ্চম ম্যাচে ইস্টার্ন ব্যাংক (ইবিএল) ১১৪ রানের বিশাল ব্যবধানে আল-আরাফাহ ব্যাংককে হারায়। ষষ্ঠ ম্যাচে অগ্রণী ব্যাংক ঢাকা ব্যাংককে ২ উইকেটে পরাজিত করে। দিনের শেষ ও সপ্তম ম্যাচে সিটি ব্যাংক পূবালি ব্যাংককে ৭৩ রানের বড় ব্যবধানে হারায়।





