খেলা
আজ রাতে ভারত-বাংলাদেশ ফাইনাল! যা ঘটল সাফের মাঠে…

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা আজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ও ভারত। মালদ্বীপের মালের ন্যাশনাল ফুটবল স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে হাইভোল্টেজ এই ম্যাচটি। টুর্নামেন্টের শুরু থেকেই অপরাজিত থেকে ফাইনালে উঠেছে দুই দল। সেমিফাইনালে নেপালকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে বাংলাদেশ, অন্যদিকে তারা ভুটানকে ৫-০ গোলে বিধ্বস্ত করে। এই নিয়ে সাফের বয়সভিত্তিক টুর্নামেন্টে চতুর্থবারের মতো ফাইনালে পরস্পরের মুখোমুখি হচ্ছে দুই দল। অতীতের রেকর্ড হতাশাজনক হলেও এবার ট্রফি জয়ের ব্যাপারে আশাবাদী বাংলাদেশের যুবারা।





