খেলা

বিশ্বকাপ ফাইনালের টিকিট এখন লক্ষাধিক টাকার বিলাসিতা! যা ঘটল রাতে…

বিশ্বকাপের উত্তেজনার মধ্যেই দর্শকদের কপালে চিন্তার ভাঁজ। ফিফা বিশ্বকাপ ২০২৬-এর টিকিটের আকাশছোঁয়া দাম ফুটবলপ্রেমীদের হতাশায় ডুবিয়েছে। বিশেষ করে, ফাইনাল ম্যাচের টিকিটের দাম বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩ লাখ ৫২ হাজার টাকা পর্যন্ত পৌঁছেছে। কয়েক মাস আগেও যে টিকিটের দাম ছিল ৮ হাজার ৬৮০ ডলার, তা এখন ১০ হাজার ৯৯০ ডলারে বিক্রি হচ্ছে।

ফিফার নতুন ‘ডাইনামিক প্রাইসিং’ পদ্ধতির কারণে চাহিদা বাড়লে দামও বাড়ছে। উদ্বোধনী ম্যাচ থেকে শুরু করে জনপ্রিয় ম্যাচগুলোর সব ক্যাটাগরির টিকিটের দামই বেড়েছে। ‘ক্যাটাগরি-২’ টিকিটের দাম ৭,৩৮০ ডলার এবং ‘ক্যাটাগরি-৩’ টিকিটের দাম ৫,৭৮৫ ডলারে পৌঁছেছে।

শুধু অতিরিক্ত দামই নয়, টিকিট কেনার প্রক্রিয়াও সহজ নয়। ওয়েবসাইটে কারিগরি সমস্যা এবং দীর্ঘ অপেক্ষার পরও অনেক সমর্থক টিকিট সংগ্রহ করতে পারছেন না। এমন পরিস্থিতিতে, গ্যালারিতে বসে খেলা দেখার আনন্দ সত্যিই সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে বলে আলোচনা চলছে ফুটবল অঙ্গনে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button