খেলা
বিসিবির আরও এক পরিচালকের পদত্যাগ! যা ঘটল ভেতরে…

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদ থেকে ইস্তফা দিয়েছেন ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়ন নিয়ে বিসিবির পরিচালক হওয়া আশিক বৃহস্পতিবার সকালে নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন। এর আগে একই কারণে পদত্যাগ করেন ক্লাব কোটায় নির্বাচিত পরিচালক ইশতিয়াক সাদেক ও আমজাদ হোসেন। আমজাদ হোসেন অবশ্য তার পদত্যাগের পর বিসিবিতে কাজ করতে না পারার বিষয়ে ইঙ্গিত দিয়েছেন। ফয়সাল আশিকের এই পদত্যাগের ফলে বিসিবিতে নতুন করে গুঞ্জন ছড়িয়েছে।





