খেলা
রাজশাহীতে ব্যাংক কর্মকর্তাদের ক্রিকেট যুদ্ধ! যা ঘটতে চলেছে ৩ এপ্রিল

রাজশাহীর ক্রীড়াঙ্গনে আবারও ব্যাংকারদের জনপ্রিয় ক্রিকেট আসর বসতে চলেছে। ব্যাংকার্স ক্লাব রাজশাহীর উদ্যোগে আয়োজিত ব্যাংকার্স ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের ১৩তম আসর আগামী ৩ এপ্রিল, শুক্রবার থেকে শুরু হচ্ছে। রাজশাহী মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে এই টুর্নামেন্টে মোট ১৬টি ব্যাংক অংশ নেবে, যেখানে বাংলাদেশ ব্যাংকসহ রাজশাহীতে কর্মরত বিভিন্ন ব্যাংকের কর্মকর্তারা প্রতিদ্বন্দ্বিতা করবেন।
২০০৪ সাল থেকে নিয়মিত আয়োজিত এই টুর্নামেন্টটি রাজশাহীর অন্যতম আকর্ষণীয় ক্রীড়া ইভেন্টে পরিণত হয়েছে। প্রতিবছরের মতো এবারও সাপ্তাহিক ছুটিসহ বাংলা নববর্ষের প্রথম দিনও (পয়লা বৈশাখ) খেলা অনুষ্ঠিত হবে। ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী ২৪ এপ্রিল। সাবেক জাতীয় ক্রিকেটার খালেদ মাসুদ পাইলটের ক্লেমন ক্রিকেট একাডেমি ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বে রয়েছে।





