খেলা

নেপালকে হারাতে মরিয়া বাংলাদেশ! শেষ চারে কি পারবে ফাইনালে উঠতে?

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে আজ মাঠে নামছে বাংলাদেশ ও নেপাল। মালদ্বীপের মালের ন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৪টা ৪৫ মিনিটে ঐতিহাসিক এই ম্যাচটি শুরু হবে। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে নেপালকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করতে মরিয়া বাংলাদেশ।

এই টুর্নামেন্টে শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে খেলছে বাংলাদেশ। ২০২৪ সালে প্রথমবার এই টুর্নামেন্টের শিরোপা জিতেছিল লাল-সবুজের জার্সিধারীরা। সেবার ফাইনালে নেপালকে ৪-১ গোলে পরাজিত করেছিল তারা। তবে এবার সেমিফাইনালেই দুই দল মুখোমুখি হওয়ায় উত্তেজনা অন্য মাত্রা পেয়েছে।

এবার টুর্নামেন্টেও শিরোপা জয়ের প্রত্যাশা দুই যুক্তরাষ্ট্র প্রবাসী সহোদর ডেকলান সুলিভান ও রোনান সুলিভানের উপর। প্রথমবারের মতো বাংলাদেশের হয়ে খেলছেন তারা। ইতোমধ্যে রোনান একটি ম্যাচে জোড়া গোল করে নিজের জাত চিনিয়েছেন। গত ম্যাচে ভারতের বিপক্ষে রক্ষণভাগে কিছু দুর্বলতা দেখা গেলেও, ১৮ বছর বয়সী ডিফেন্ডার ডেকলান সেমিফাইনালে দলের জন্য শক্তিশালী সমাধান হতে পারেন।

টুর্নামেন্টের প্রথম ম্যাচে পাকিস্তানকে ২-০ গোলে হারিয়ে শুভ সূচনা করে বাংলাদেশ। এরপর শক্তিশালী ভারতের বিপক্ষে ১-১ গোলে ড্র করে তারা। ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে সেমিফাইনালে উঠেছে লাল-সবুজের জার্সিধারীরা। ৩ এপ্রিল অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টের ফাইনাল।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button