খেলা
বিসিএলে হঠাৎ কোকাবুরা বল! যা জানলে চমকে যাবেন

বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে এতদিন ডিউক বলের ব্যবহার হলেও, আসন্ন বিসিএলের প্রথম দুই রাউন্ডে দেখা যাবে ভিন্ন চিত্র। পাকিস্তানি বোলারদের ভয়ংকর হয়ে ওঠা কোকাবুরা বল দিয়েই এবার মাঠ মাতাবেন ক্রিকেটাররা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে জানা গেছে, মূলত পাকিস্তানের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের কথা মাথায় রেখেই এই বিশেষ ব্যবস্থা।
আসন্ন বিসিএলের প্রথম দুই রাউন্ড, যা ২১ এপ্রিল ও ২৮ এপ্রিল শুরু হবে, সেখানেই ব্যবহার করা হবে কোকাবুরা বল। ঘরোয়া টুর্নামেন্টে ডিউক এবং কোকাবুরা বলের মিশ্র ব্যবহার প্রচলিত থাকলেও, এবার অর্ধেকের বেশি সময় ধরে এই বিশেষ বলটি ব্যবহার করা হবে। ক্রিকেটারদের পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য প্রস্তুত করার লক্ষ্যে বিসিবি এই অভিনব সিদ্ধান্ত নিয়েছে।





