নাসিম-আফ্রিদির বড় শাস্তি! যা জানলে চমকে যাবেন

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ঘিরে একের পর এক বিতর্ক যেন থামছেই না। এবার টুর্নামেন্ট চলাকালীন পেসার নাসিম শাহ ও শাহিন শাহ আফ্রিদি বড় অংকের জরিমানার মুখে পড়েছেন। পিএসএলের উদ্বোধনী অনুষ্ঠানে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নেওয়াজের উপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিতর্কিত পোস্ট করেছিলেন নাসিম শাহ। যদিও পোস্টটি তিনি কিছুক্ষণ পরেই ডিলিট করে দেন এবং পরে জানান, তার আইডি হ্যাক হয়েছিল। তবে, এই ঘটনার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নাসিমকে দুই কোটি রুপি জরিমানা করেছে।
অন্যদিকে, নিরাপত্তা নিয়ম ভঙ্গ করায় শাহিন শাহ আফ্রিদিকেও জরিমানা করা হয়েছে। টিম হোটেলে সিকান্দার রাজার সঙ্গে দেখা করতে আসা চারজন ব্যক্তির ঘটনাটি ঘটে। পরে সেই চারজন সিকান্দার রাজার রুমেও যান। এই ঘটনায় সিকান্দার রাজা নিজের ওপর দায় নিলেও পিসিবি শাহিন আফ্রিদিকে ১০ লাখ রুপি জরিমানা করেছে।





