অবশেষে যা ঘটল! নিষিদ্ধ হচ্ছেন ফখর জামান? সব ফাঁস!

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বল টেম্পারিংয়ের ঘটনায় ফেঁসে গেছেন পাকিস্তানি তারকা ব্যাটার ফখর জামান। করাচি কিংসের বিপক্ষে ম্যাচে বলের আকৃতি পরিবর্তনের চেষ্টার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বিষয়টি নিশ্চিত করেছে।
ঘটনাটি ঘটে গত পরশু রাতে। করাচি কিংসের জয়ের জন্য শেষ ওভারে ১৪ রান প্রয়োজন ছিল। তখন পাকিস্থান লাহোর কালান্দার্স অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি বল তুলে দেন পেসার হ্যারিস রউফের হাতে। অভিজ্ঞ ফখর জামান এসময় বলটি নিয়ে কিছু করেন, এবং আম্পায়ারদের সন্দেহ হওয়ায় বল পরীক্ষা করা হয়। এতে বলের আকৃতি পরিবর্তনের চেষ্টা করা হয়েছে বলে প্রমাণ মেলে।
তাৎক্ষণিকভাবে, লাহোর কালান্দার্সকে ৫ রান পেনাল্টি দেওয়া হয় এবং বলটি বদলে ফেলা হয়। এই পেনাল্টির কারণে করাচি কিংসের জয়ের জন্য শেষ ওভারে মাত্র ৯ রান প্রয়োজন হয়, যা তারা ৩ বল হাতে রেখেই ৪ উইকেটে নিশ্চিত করে।
ম্যাচ শেষে ম্যাচ রেফারি রোশান মহানামা শুনানির ডাক দেন। ফখর জামান অভিযোগ অস্বীকার করলেও, পিসিবি জানিয়েছে ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। দোষী প্রমাণিত হলে, ফখর জামান নিষিদ্ধ হতে পারেন। এই ঘটনা ক্রিকেট বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে।





