খেলা

অবসর নিয়েই এবার কোথায় যাচ্ছেন অশ্বিন? বিস্ফোরক ঘোষণা!

ভারতের কিংবদন্তি অফ-স্পিনার রবিচন্দ্রন অশ্বিন সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর এবার এক নতুন মোড় নিয়েছে তার ক্রিকেট ক্যারিয়ার। বিশ্বজুড়ে বিভিন্ন লিগে খেলার সিদ্ধান্ত নেওয়া এই তারকা ক্রিকেটারকে আগামী ১৮ জুন থেকে শুরু হতে যাওয়া মেজর লিগ ক্রিকেটে দেখা যাবে। আমেরিকার এই ফ্র্যাঞ্চাইজি লিগে সান ফ্রান্সিসকো ইউনিকর্নস দল তাকে দলে ভিড়িয়েছে, যা নিশ্চিত করেছে। অশ্বিনের এই যোগদান মেজর লিগ ক্রিকেটে একজন ভারতীয় ক্রিকেটারের প্রথম অংশগ্রহণ হতে চলেছে, যা আইপিএল-এর আদলে আয়োজিত এই লিগকে আরও আকর্ষণীয় করে তুলবে।

সান ফ্রান্সিসকো ইউনিকর্নস আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যে, অশ্বিন তাদের দলের জন্য এক অমূল্য সম্পদ হবেন এবং মাঠের বাইরে তার নেতৃত্ব দেওয়ার ক্ষমতাকে তারা বিশেষ প্রাধান্য দিচ্ছেন। এই নতুন চ্যালেঞ্জ নিয়ে অশ্বিন নিজেও উচ্ছ্বসিত। তিনি বলেন, “আমার প্রধান লক্ষ্য থাকবে ফ্র্যাঞ্চাইজিকে ম্যাচ জেতানো এবং শিরোপা জয়ের পথে এগিয়ে নিয়ে যাওয়া। আমি সমর্থকদের জন্য কিছু স্মরণীয় ম্যাচ উপহার দিতে চাই।” ভারতের হয়ে ৬৫ টি-টোয়েন্টিতে ৭২ উইকেট নেওয়া এই অফ-স্পিনার তার টি-টোয়েন্টি ক্যারিয়ারে মোট ৩১৭ উইকেট শিকার করেছেন ৩৩৩ ম্যাচে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button