খেলা

জর্ডানকে হারিয়ে ইতিহাস গড়ার পথে বাংলাদেশের মেয়েরা!

থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপে শক্তিশালী জর্ডানকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ের ফলে টুর্নামেন্ট শুরুর আগেই আত্মবিশ্বাস তুঙ্গে বাংলাদেশের মেয়েদের। আগামী ১-১৮ এপ্রিল অনুষ্ঠিতব্য এই আসরে প্রথমবারের মতো অংশ নিচ্ছে বাংলাদেশ। ফুটবল ফেডারেশন (বাফুফে) টুর্নামেন্টের জন্য নারী দলের প্রস্তুতির কোনো কমতি রাখছে না।

প্রস্তুতি ম্যাচে আফঈদা খন্দকাররা তাদের সেরাটা দেখিয়েছেন। মামুনি চাকমা ও সুরভী আকন্দ প্রীতির গোলে জয় নিশ্চিত হয়। ক্লোজ ডোর ম্যাচ হওয়ায় বাফুফে এই ফলের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। দলের মনোবল বাড়াতে থাইল্যান্ডে রয়েছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল।

‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক থাইল্যান্ড, চীন ও ভিয়েতনাম। আগামী ১ এপ্রিল থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ তাদের মিশন শুরু করবে। এরপর ৪ এপ্রিল চীনের এবং ৭ এপ্রিল ভিয়েতনামের বিপক্ষে খেলবে। এই টুর্নামেন্টের সেমিফাইনালে উঠতে পারলেই ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে খেলার সুযোগ পাবে বাংলাদেশ।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button