খেলা

‘হ্যারি পটার’ ফিরছে নতুন রূপে, ট্রেলারে রেকর্ড ভাঙা ভিউ!

‘হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার্স স্টোন’ সিরিজের প্রথম ট্রেলার প্রকাশের মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে ২৭৭ মিলিয়নের বেশি ভিউ অর্জ েনew রেকর্ড গড়েছে। এটি এইচবিও এবং এইচবিও ম্যাক্স-এর ইতিহাসে সবচেয়ে বেশি দেখা ট্রেলার হয়ে উঠেছে। ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স (টুইটার), টিকটকসহ সকল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রকাশিত ট্রেলারের সম্মিলিত ভিউ এই সংখ্যা ছাড়িয়েছে।

ইউটিউব থেকে এসেছে সবচেয়ে বেশি ভিউ, এরপরই রয়েছে ফেসবুক-ইনস্টাগ্রাম। অন্যান্য প্ল্যাটফর্মেও উল্লেখযোগ্য সংখ্যক ভিউ পড়েছে। ব্রিটিশ লেখক জে কে রোলিং-এর সাত খণ্ডের উপন্যাস অবলম্বনে নির্মিত এই সিরিজটি ‘হ্যারি পটার’ জগতকে নতুনভাবে দর্শকদের সামনে তুলে ধরবে। ট্রেলারে হ্যারি চরিত্রে ডমিনিক ম্যাকলাফলিনকে দেখা যায়, যে তার অতীত ও বাবা-মা সম্পর্কে জানতে চায়। হ্যাগ্রিড তাকে তাদের সাহসিকতা ও মানবিকতার কথা বলেন। পাশাপাশি হগওয়ার্টসে হ্যারির নতুন জীবনের ঝলক, রন উইজলি ও হারমায়োনি গ্রেঞ্জারের সঙ্গে বন্ধুত্ব, স্পোর্টিং হ্যাট পরা, হার্বোলজি ক্লাসে অংশ নেওয়া এবং গ্রিফিন্ডর দলের হয়ে কুইডিচ খেলার দৃশ্যও উঠে এসেছে।

গল্পে দেখা যাবে, খালার কাছে বড় হওয়া হ্যারি নিজের সম্পর্কে কিছুই জানে না। ১১তম জন্মদিনে হগওয়ার্টস স্কুল অব উইচক্র্যাফট অ্যান্ড উইজার্ড্রি থেকে একটি চিঠি পেয়ে তার সামনে এক নতুন জাদুর জগৎ উন্মোচিত হয়। তবে এই নতুন যাত্রা কেবল আনন্দ ও বন্ধুত্বের নয়, বরং অতীতের এক ভয়ংকর শত্রুর মুখোমুখি হওয়ারও ইঙ্গিত দেয়।

সিরিজটিতে আলবাস ডাম্বলডোর চরিত্রে অভিনয় করছেন জন লিথগো, মিনার্ভা ম্যাকগোনাগাল চরিত্রে জ্যানেট ম্যাকটের এবং সেভেরাস স্নেইপ চরিত্রে পাপা এসিদু। শোরানার হিসেবে রয়েছেন ফ্রান্সেসকা গার্ডিনার এবং একাধিক পর্ব পরিচালনা করছেন মার্ক মাইলোড। ২০২৬ সালের বড়দিনে সিরিজটি এইচবিওতে সম্প্রচার শুরু হবে এবং একই সঙ্গে এইচবিও ম্যাক্সেও স্ট্রিমিং হবে। দীর্ঘ প্রতীক্ষার পর ‘হ্যারি পটার’-কে নতুন রূপে পর্দায় ফিরে পেতে ভক্তরা উচ্ছ্বসিত, যা ট্রেলারের রেকর্ড ভিউ থেকেই স্পষ্ট।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button