খেলা

মরিয়মকে নিয়ে নাসিমের বিতর্কিত মন্তব্য, যা ঘটল রাতে!

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শুরুর আগেই মাঠের বাইরের ঘটনার জেরে আলোচনায় পাকিস্তানের তারকা পেসার নাসিম শাহ। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজকে নিয়ে সামাজিক মাধ্যমে করা একটি মন্তব্যকে ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছে। এই ঘটনায় তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পিএসএলের উদ্বোধনী ম্যাচে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে উপস্থিত ছিলেন মরিয়ম নওয়াজ। পিসিবি সভাপতি মহসিন নাকভির সঙ্গে খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। সেই মুহূর্তের একটি ভিডিও পিসিবি তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে। ভিডিওটি নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে শেয়ার করে নাসিম শাহ একটি বিতর্কিত মন্তব্য করেন, “কেন তাকে লর্ডসের রানীর মতো মর্যাদা দেওয়া হচ্ছে?” যদিও অল্প সময়ের মধ্যেই পোস্টটি মুছে ফেলেন তিনি, তবে ততক্ষণে স্ক্রিনশট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

পরবর্তীতে নাসিম দাবি করেন, তার অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল। কিন্তু তাতেও থামেনি সমালোচনা। পিসিবি কেন্দ্রীয় চুক্তির শর্ত ও মিডিয়া নীতিমালা লঙ্ঘনের অভিযোগে তাকে নোটিশ দিয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে জবাব দিতে বলেছে।

এই শৃঙ্খলাভঙ্গের ইস্যুতে নাসিমের খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। নতুন ফ্র্যাঞ্চাইজি রাওয়ালপিন্ডি তাকে দলে ভেড়ালেও, তার মাঠে নামা নিয়ে প্রশ্ন উঠেছে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button