জামায়াত
প্রকৌশলীদের নিয়ে যা বললেন জামায়াত আমির, তোলপাড় সোশ্যাল মিডিয়া!

জাতির কারিগর খ্যাত প্রকৌশলীদের সততা ও নিষ্ঠা নিয়ে এক গুরুত্বপূর্ণ বার্তা দিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, অতীতে দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে দেশের অনেক উন্নয়ন প্রকল্প বাধাগ্রস্ত হয়েছে। তবে আগামী দিনে প্রকৌশলীদের মেধা ও দেশপ্রেম কাজে লাগিয়ে একটি সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়া সম্ভব। রাজধানীর আল ফালাহ মিলনায়তনে বিশিষ্ট প্রকৌশলীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান আরও বলেন, প্রযুক্তি শিক্ষার প্রসার এবং উদ্ভাবনী চিন্তাকে কাজে লাগিয়ে বেকারত্ব দূর করা জরুরি। দক্ষ জনশক্তি ও আধুনিক প্রযুক্তির সঠিক সমন্বয় ঘটিয়ে দেশকে বিশ্বদরবারে উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে।





