জামায়াত
‘নব্য ফ্যাসিবাদ’ আখ্যা দিয়ে সরকারের পতন হুঁশিয়ারি! যা বললেন জামায়াত নেতা

বর্তমান সরকারকে ‘নব্য ফ্যাসিবাদ’ আখ্যা দিয়ে এর পতন অনিবার্য বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম। তিনি অভিযোগ করেন, ৭০ শতাংশ মানুষ জামায়াতের পক্ষে রায় দেওয়া সত্ত্বেও রাষ্ট্রযন্ত্র ও ডিপস্টেটের কারসাজিতে নির্বাচনের ফলাফল পরিবর্তন করে বিএনপিকে ক্ষমতায় আনা হয়েছে। শুক্রবার রাজধানীর মোহাম্মদপুরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, পতিত আওয়ামী ফ্যাসিবাদের মতো বর্তমান সরকারেরও পতন হবে। ড. রেজাউল করিম আরও বলেন, বিএনপির জন্ম গণভোটের মাধ্যমে হলেও, তারা এখন তা বাস্তবায়নে কূটকৌশল অবলম্বন করছে। তিনি হুঁশিয়ারি দেন, গণভোটের ফলাফল বাস্তবায়নে বিলম্ব হলে ছাত্র-জনতা মধ্যবর্তী নির্বাচনের দাবিতে রাজপথে নামতে বাধ্য হবে।





