জামায়াত

সঙ্গীত শিক্ষা নয়, প্রাথমিক বিদ্যালয়ে চাই ধর্মীয় শিক্ষক: হেফাজতে ইসলামের কড়া হুঁশিয়ারি

সংস্কৃতিমন্ত্রীর প্রাথমিক ও মাধ্যমিকে সঙ্গীত শিক্ষা চালুর বক্তব্যের তীব্র সমালোচনা করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটির আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান বলেছেন, ইসলামে বাদ্যযন্ত্র অনুমোদিত নয়। তাই প্রাথমিক ও মাধ্যমিকে সঙ্গীত শিক্ষা চালুর সিদ্ধান্ত ধর্মপ্রাণ মুসলিম শিক্ষার্থীদের ধর্মীয় স্বাধীনতা খর্ব করবে। বিবৃতিBতে তারা আরও বলেন, সঙ্গীত শিক্ষা প্রত্যেক শিশুর জন্য আবশ্যক না হলেও, ঈমানদার ও নীতিবান মানুষ হিসেবে বেড়ে ওঠার জন্য ধর্মশিক্ষা অপরিহার্য। তাই তারা সরকারের কাছে দাবি জানিয়েছেন, যাতে এই সিদ্ধান্ত থেকে সরে এসে প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের ব্যবস্থা করা হয়।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button