গণভোটের রায় বদলে দিতে চায় সরকার? চরম হুঁশিয়ারি খেলাফত মজলিসের!

সরকারের পক্ষ থেকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশকে সংসদে উত্থাপন না করা এবং গণভোটে সংবিধান সংশোধনের পক্ষে যে রায় এসেছে, তা অমান্য করার ঘটনায় রাজনৈতিক মহলে তোলপাড় সৃষ্টি হয়েছে। খেলাফত মজলিসের শীর্ষ নেতৃবৃন্দ গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, গণভোটের রায় বাস্তবায়নে সরকারি দলের নীতিগত দায় রয়েছে। তারা দাবি করেছেন, ৪৮টি প্রস্তাব বাস্তবায়নে গণভোট হওয়ায় নির্বাচিত সংসদকে সেগুলো নিয়ে আলোচনা করে সংবিধান সংশোধনের কার্যকর উদ্যোগ নিতে হবে।
দেশের স্বাস্থ্যখাতে ভয়াবহ সংকট, হামে শিশুর মৃত্যু, মশার উপদ্রব বৃদ্ধি এবং জ্বালানি তেল মজুদকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার সমালোচনাও করেছে দলটি। এছাড়া, শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস চালু করার সিদ্ধান্তকে অপরিণামদর্শী উল্লেখ করে এর প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র ও আলোকসজ্জা নিষিদ্ধ করার পাশাপাশি গণপরিবহন ব্যবস্থার উন্নয়নের পরামর্শও দিয়েছেন তারা।
গতকাল সন্ধ্যায় পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদের সভাপতিত্বে ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত নির্বাহী বৈঠকে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





