জামায়াত

হঠাৎ যা ঘটল! দেশের শীর্ষ আলেম আল্লামা আবু তাহের নদভীর মৃত্যু, শোকের ছায়া

সোমবার দুপুরে চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির ও চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি, জামিয়া ইসলামিয়া পটিয়ার মহাপরিচালক আল্লামা আবু তাহের নদভী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। তাঁর এই অকাল মৃত্যুতে ইসলামী অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

আল্লামা আবু তাহের নদভী ছিলেন একজন প্রাজ্ঞ আলেম, দক্ষ সংগঠক এবং দ্বীনের একনিষ্ঠ রাহবার। তাঁর ইলমী অবদান, ত্যাগ-তিতিক্ষা এবং দ্বীনি শিক্ষার প্রসারে নিরলস প্রচেষ্টা জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁর মৃত্যুতে দেশ একজন নিবেদিতপ্রাণ আলেম ও অভিভাবককে হারালো।

তাঁর ইন্তেকালে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা শায়খ সাজিদুর রহমান গভীর শোক প্রকাশ করেছেন। এছাড়া বিভিন্ন ইসলামী দল ও সংগঠনের নেতারাও মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

মঙ্গলবার রাত সাড়ে ১১ টায় জামিয়া ইসলামিয়া পটিয়া মাদরাসা ময়দানে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button