জামায়াত

জুলাই অধ্যাদেশ বাতিল অসম্ভব! জামায়াত নেতার বিস্ফোরক তথ্য ফাঁস

জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন স্পষ্ট জানিয়েছেন, জুলাই অধ্যাদেশ বাতিলের কোনো সুযোগ নেই। তিনি বলেন, বিএনপি সহ একাধিক রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করার পরই এই অধ্যাদেশ জারি হয়েছিল। জাতির স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে জুলাই সনদ বাস্তবায়নের কোনো বিকল্প নেই বলেও তিনি মন্তব্য করেন।

অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা অধ্যাদেশ যাচাইয়ে গঠিত বিশেষ কমিটি জুলাই অধ্যাদেশ বাতিলের সুপারিশ জানালে উদ্বেগ প্রকাশ করে হেলাল উদ্দিন বলেন, বিএনপি প্রথমে এই জুলাই সনদ মেনে স্বাক্ষর করে। তাদের স্বাক্ষরের পরই অধ্যাদেশ জারি হয়। এমনকি বিএনপির দাবির প্রেক্ষিতেই সংসদ নির্বাচনের দিন গণভোট অনুষ্ঠিত হয়। গণভোটের আগে বিএনপির তৎকালীন চেয়ারম্যান তারেক রহমান দেশবাসীকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। কিন্তু ক্ষমতায় এসে বিএনপি জনগণের বিপক্ষে দাঁড়িয়েছে।

রোববার বিকেলে জামায়াতে ইসলামী শাহবাগ পূর্ব থানার উদ্যোগে আয়োজিত এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অ্যাডভোকেট হেলাল উদ্দিন আরও বলেন, শাসক গোষ্ঠী যখন জনগণকে শোষণ করে এবং তাদের মতের বিরুদ্ধে রাষ্ট্র পরিচালনা করে, তখনই জাতি বিপ্লবের পথ বেছে নিতে বাধ্য হয়। জাতি জুলাই চেতনায় নতুন বাংলাদেশ গড়ার শপথ ও স্বপ্ন বুনেছে। জনগণ রাজপথে নামার আগেই গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়নের উদ্যোগ নিতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে জামায়াতে ইসলামী শাহবাগ পূর্ব থানা আমির আহসান হাবীবের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি মো. নুরুন্নবী রায়হানের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন থানা সহকারী সেক্রেটারি আব্দুল মুনিম খান, বায়তুলমাল সম্পাদক মো. ওমর ফারুক, যুব ও ক্রীড়া সম্পাদক মো. কামরুজ্জামান প্রমুখ।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button