বিএনপি

অধ্যাদেশ বাতিলের প্রতিবাদে ড. ইউনূসকে রাজপথে নামার আহ্বান! যা বললেন নাহিদ

দেশের রাজনীতিতে নতুন মোড়! অধ্যাদেশ বাতিলের প্রতিবাদে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে রাজপথে নামার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, বর্তমান সরকার গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল করছে, যা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই পরিস্থিতিতে ড. ইউনূসের নীরব থাকা উচিত নয় এবং তাকে রাজপথে নেমে আন্দোলনে অংশ নেওয়া জরুরি।

শনিবার দুপুরে ওমরাহ পালন শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। নাহিদ ইসলাম আরও বলেন, যে সরকার ক্ষমতায় ছিল, তারাই অধ্যাদেশ এনেছিল এবং বিএনপিকে ক্ষমতায় এনেছিল। জনগণ এখন অধ্যাদেশ বাতিলের বিষয়টিকে রাজনৈতিকভাবে দেখছে। তিনি উল্লেখ করেন, গুম প্রতিরোধ, জাতীয় মানবাধিকার অধ্যাদেশ, সচিবালয় অধ্যাদেশ সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল করা হচ্ছে। এই অধ্যাদেশ বাতিল আইনে পরিণত না হলে রাজনৈতিক দলগুলোর ভাবমূর্তি ক্ষুন্ন হবে বলে তিনি মনে করেন।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button