বিএনপি

প্রধানমন্ত্রীর হঠাৎ সিনেমা হলে যাওয়া, সাথে কে কে ছিলেন?

প্রধানমন্ত্রী তারেক রহমান সপরিবারে ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমা দেখতে গিয়েছেন। শুক্রবার রাতে তিনি গুলশানের বাসভবন থেকে ধানমন্ডির বিডিআর সীমান্ত সিনেমা হলে যান। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খানসহ একাধিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। প্রধানমন্ত্রীর সঙ্গে তার কন্যা জাইমা রহমানসহ পরিবারের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

‘বনলতা এক্সপ্রেস’ সিনেমাটি এই ঈদে মুক্তি পেয়েছে এবং এটি হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে নির্মিত। সিনেমাটি পরিচালনা করেছেন তানিম নূর। এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, আজমেরী হক বাঁধন সহ অনেকেই।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button