বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে কী হলো? চমকে দেওয়া ফলাফল!

বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত নীল দলের প্যানেল নিরঙ্কুশভাবে জয়লাভ করেছে। সবকটি পদে জামায়াতে ইসলামী সমর্থিত সাদা দলের প্রার্থীদের বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করেছে তারা। শুক্রবার ভোর রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এতে বিজয়ী প্রার্থী ও তাদের সমর্থকদের মধ্যে আনন্দ-উল্লাস দেখা যায়।
সভাপতি পদে নীল দলের মো. আবুল কালাম আজাদ-১ মোট ৪৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী মো. সালাউদ্দিন মাসুম পেয়েছেন ৩০৪ ভোট। সহ-সভাপতির দুটি পদে শেখ মেহেদী হাসান শাহীন ৪৮৯ ভোট এবং সৈয়দ মাসুম মিয়া রেজা ৪২৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
নির্বাচনে সম্পাদক পদে বিএনপির প্রার্থী আবুল কালাম আজাদ ইমন ৪৯০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী শেখ ইমরান কবির মাসুদ ৩৩৬ ভোট এবং জামায়াত সমর্থিত প্রার্থী মো. ফরিদ উদ্দিন ২৮৫ ভোট পেয়েছেন। অর্থ-সম্পাদক পদে মো. জাহিদুল ইসলাম পান্না ৪৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। যুগ্ম-সম্পাদকের দুটি পদে মো. তারেক আল ইমরান ৪৬২ ও সাইদুর রহমান সোহেল ৪০২ ভোট পেয়েছেন। নির্বাহী সদস্যের চারটি পদে মো. হারুন অর রশিদ (৬৭৫ ভোট), গোলাম মোর্তজা তপু (৫১৫ ভোট), পারভেজ বেপারী (৪৪৯ ভোট) এবং মো. সাইফুল আলম (৪০৬ ভোট) নির্বাচিত হয়েছেন।
নির্বাচন উপ-পরিষদের আহ্বায়ক এস এম সাদিকুর রহমান লিংকন জানান, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ৯৭৩ জন ভোটারের মধ্যে ৬৭৮ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। উল্লেখ্য, এবারের নির্বাচনে আওয়ামী লীগ এবং বামপন্থি আইনজীবীরা প্রতিদ্বন্দ্বিতা করেননি।





