বিএনপি

কোশাধ্যক্ষকে ‘ল্যাংটা’ বলে তোপের মুখে ছাত্রদল নেতা! যা বললেন তিনি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ছাত্রদলের এক নেতার কুরুচিপূর্ণ মন্তব্যে তোলপাড় সৃষ্টি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমানকে নিয়ে ফেসবুকে ‘ল্যাংটা সোলেমান’ বলে মন্তব্য করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ। এই মন্তব্যের জেরে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন তিনি।

এই ছাত্রনেতার বিরুদ্ধে এর আগে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ‘ল্যাংটা’ করার হুমকি দেওয়ারও অভিযোগ উঠেছে। গত ৩০ মার্চ তিনি ও তার অনুসারীরা উপাচার্য, রেজিস্ট্রার ও প্রক্টরের দপ্তরে গিয়ে প্রশাসনিক কার্যক্রম এবং সিন্ডিকেট সভা বন্ধ রাখার জন্য হুমকি দিয়েছিলেন বলে জানা যায়।

এ বিষয়ে মোস্তাফিজুর রহমান শুভ বলেন, “তিনি দুর্নীতিগ্রস্ত হলে তাকে সমালোচনা করতেই পারি।” তবে তিনি দাবি করেন, কোষাধ্যক্ষ সোলাইমান বিএনপিপন্থি শিক্ষক নন।

অন্যদিকে, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান বলেছেন, “আমি শুরু থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। নাম ধরে এ ধরনের নোংরামি কোনো সংগঠনের জন্যই ভালো নয়।” তিনি অভিযোগ করেন, কোনো অভিযোগ থাকলে তা আইনিভাবে সমাধান করা উচিত, এভাবে হেনস্তা করা ঠিক নয়।

উল্লেখ্য, ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়। তাদের মেয়াদ চার বছর নির্ধারণ করা হয়েছে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button