বিএনপি

শীর্ষ সন্ত্রাসীর মেয়ের বড় চাঞ্চল্য! এই ঘটনায় তোলপাড় দেশ

বিশেষ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে খাদিজা ইয়াসমিন বিথীকে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানোর পর। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই মর্মে আদেশ দেন। এর আগে যুবদল নেতা আরিফ হত্যা মামলায়ও তাকে গ্রেপ্তার দেখানো হয়েছিল। গত ১৫ ডিসেম্বর কুমিল্লা জেলা কারাগারের সামনে থেকে বিথীকে গ্রেপ্তার করা হয়।

ঘটনার সূত্রপাত জুলাই গণঅভ্যুত্থানে। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সজিব খান নামে এক ব্যক্তিকে হত্যার উদ্দেশ্যে গুলি ও বোমা নিক্ষেপের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। মামলার বিবরণে জানা যায়, ১৯ জুলাই ভাটারার নতুন বাজার এলাকায় মো. সজিব খান যখন আন্দোলনে অংশ নিচ্ছিলেন, তখন ১৫০/২০০ জন আওয়ামী লীগের সন্ত্রাসী লাঠি, লোহার রড, হকিস্টিক এবং আগ্নেয়াস্ত্রসহ আন্দোলনকারীদের উপর হামলা চালায়। গুলিবর্ষণ, ককটেল, হাতবোমা ও পেট্রোলবোমা নিক্ষেপের ফলে অনেকে নিহত ও আহত হন। এ ঘটনায় সজিব খানও গুলিবিদ্ধ হন। ১৪ মার্চ রাজধানীর ভাটারা থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়।

এই নতুন গ্রেপ্তার এবং মামলা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button