বিএনপি

যা ঘটল রাতে! এমপি’র দুই ছেলের জামিন, কিন্তু একি!

রাজধানীর গুলশানে এক শিল্পপতির ফ্ল্যাট দখল ও তার স্ত্রী-সন্তানদের মারধর, ভাঙচুর-লুটপাটের মামলায় সংসদ সদস্য (এমপি) গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর দুই ছেলেসহ তিনজন জামিন পেয়েছেন। বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুহাম্মদ জুনাইদের আদালত তাদের জামিন মঞ্জুর করেন। এর আগে আদালত এই তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। জামিনপ্রাপ্তরা হলেন, গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর দুই ছেলে সামির কাদের চৌধুরী ও শাকির কাদের চৌধুরী এবং মেরিনা ইরশাদ। এই মামলায় এখন একমাত্র আশিকুর রহমান ছাড়া বাকি সবাই জামিনে রয়েছেন।

গত বছরের ১৪ সেপ্টেম্বর প্রয়াত শিল্পপতি মাইনুল ইসলামের স্ত্রী ফারজানা আন্না ইসলাম মামলাটি দায়ের করেন। অভিযোগ অনুযায়ী, আসামিরা জাল দলিল তৈরি করে ওই শিল্পপতির ফ্ল্যাট দখলের চেষ্টা, ফারজানা আন্না ইসলামকে হুমকি প্রদান, মারধর, লুটপাট এবং কোটি টাকা চাঁদা দাবির মতো কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন। শেষবার হামলার পর বাসার লোকজনকে আহত করে প্রায় ৩ কোটি টাকার জিনিসপত্র নিয়ে যাওয়ার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button