বিএনপি
বিসিসি প্রশাসকের বিশেষ ঘোষণা! কে পেলেন এই গুরুত্বপূর্ণ পদ?

বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীনের নতুন একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা ও বরিশাল জেলা বিএনপির সদস্য মুশফিকুল হাসান মাসুম। বুধবার বিকেলে প্রশাসক শিরীন নিজেই তাকে এই পদে নিয়োগ দেন।
দীর্ঘ ১৭ বছর ধরে সরকারবিরোধী প্রতিটি আন্দোলন-সংগ্রামে রাজপথে সক্রিয় ছিলেন মুশফিকুল হাসান মাসুম। ছাত্র রাজনীতিতে যোগদানের শুরু থেকেই তিনি বিসিসির বর্তমান প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীনের অনুসারী হিসেবে পরিচিত। শিরীনের পাশে থেকেই তিনি বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়েছেন।
মাসুমের এই নিয়োগের পরপরই বরিশাল সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এই নিয়োগ বরিশালের রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে।





