নাস্তিক বলে কি ভুল করলেন আমির হামজা? টুকুর বিরুদ্ধে নতুন মামলা, তলব আদালতের!

বিদ্যুৎ ও জ্বালানী মন্ত্রী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘নাস্তিক’ ও ‘ইসলামবিদ্বেষী’ বলে মন্তব্য করার জেরে এবার সিরাজগঞ্জে সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে চৌহালী উপজেলা আমলী আদালতে মামলাটি দায়ের করেন সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্ণেল। মামলার শুনানির পর আদালত সংসদ সদস্য আমির হামজাকে তলব করে সমন জারি করেছেন।
মামলার বিবরণীতে জানা যায়, এর আগেও গত সোমবার (৩০ মার্চ) সিরাজগঞ্জ সদর আমলি আদালতে মুফতি আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলায় আদালত পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
বাদীপক্ষের আইনজীবী ও সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট রফিক সরকার জানিয়েছেন, আমির হামজার বিতর্কিত বক্তব্যের প্রমাণস্বরূপ একটি পেনড্রাইভ আদালতে জমা দেওয়া হয়েছে। আদালতের বিচারক এই বক্তব্যে সন্তুষ্ট হয়েই আমির হামজাকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।
সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, ইকবাল হাসান মাহমুদ টুকু একজন সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান এবং তার পরিবার সিরাজগঞ্জে বহু অবদান রেখেছে। আমির হামজার বক্তব্যে বিএনপির কর্মীরা ক্ষুব্ধ। তিনি আরও জানান, আমির হামজা নাকি সংসদ ভবনে টুকুর কাছে ক্ষমা চেয়েছেন, কিন্তু তারা চান জনসম্মুখে ক্ষমা।
বর্তমানে, এই ঘটনার জেরে রাজনৈতিক অঙ্গনে তীব্রT উত্তেজনা বিরাজ করছে এবং মুফতি আমির হামজার ভবিষ্যৎ পদক্ষেপের উপর সকলের নজর।





