বিএনপি

তারেক রহমানের সঙ্গে দেখা করে যা জানালেন হিন্দু নেতারা! বদলে যাচ্ছে সব?

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সর্বজনীন পূজা কমিটির নেতারা। বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে স্থানীয় সরকার মন্ত্রী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বিজন কান্তি সরকারসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর, সাধারণ সম্পাদক সস্তোষ শর্মা এবং মহানগর সর্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব ও সাধারণ সম্পাদক তাপস চন্দ্র পালসহ অন্যান্য নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর কাছে তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। এর মধ্যে ২৪ সালের ৫ আগস্টের পর কথিত নিপীড়ন-নির্যাতন, বিচারবঞ্চিত হওয়া এবং চাকরিচ্যুতির মতো বিষয়গুলো বিশেষভাবে উল্লেখ করা হয়। এছাড়াও সংখ্যালঘু কমিশন, সংখ্যালঘু সুরক্ষা আইন, হিন্দু ফাউন্ডেশন এবং দেবোত্তর সম্পত্তি আইন প্রণয়নের দাবিও প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর করা হয়েছে।

সাক্ষাৎ শেষে মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব জানান, প্রধানমন্ত্রী তাদের সমস্যাগুলো শুনেছেন এবং পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দিয়েছেন। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মাও একই ধরনের আশ্বাস পাওয়ার কথা জানিয়েছেন।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button