বিএনপি নেতার বিরুদ্ধে গৃহবধূর যা বললেন… বাড়িছাড়া হয়ে কাঁদছেন!

নীলফামারীর সৈয়দপুরে এক অসহায় গৃহবধূকে বাড়ি থেকে জোরপূর্বক বের করে দিয়ে বাড়ি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা হোসেন গুড্ডুর বিরুদ্ধে। এই ঘটনায় ভুক্তভোগী শবনম বেগম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। জানা যায়, প্রায় ২২ বছর ধরে সৈয়দপুর রেলওয়ে কারখানার সামনে সাহেবপাড়া ক্যান্টিন এলাকায় ভাড়ায় বসবাস করে আসছিলেন শবনম বেগম। সম্প্রতি অভিযুক্ত বিএনপি নেতা হোসেন গুড্ডু ওই বাড়ি রেলওয়ের সরকারি জায়গায় অবস্থিত বলে দাবি করে তাকে এবং পাশের আরেকটি পরিবারকে বাড়ি ছেড়ে দিতে চাপ সৃষ্টি করেন। অভিযোগ অনুযায়ী, গত সোমবার বিকেলে হোসেন গুড্ডু তার লোকজন নিয়ে শবনম বেগমের বাসায় গিয়ে তাকে বের হয়ে যেতে বলেন। এতে তিনি আপত্তি জানালে তাকে মারধর করা হয় এবং ঘরের আসবাবপত্র বাইরে ফেলে দিয়ে বাড়িটি দখল করে তালা ঝুলিয়ে দেওয়া হয়। এসময় ঘরে থাকা নগদ প্রায় ৫০ হাজার টাকাও নিয়ে যাওয়া হয়েছে বলে ভুক্তভোগী উল্লেখ করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।





