বিএনপি

হঠাৎ জাগপার সদস্য সংগ্রহে উত্তাল রাজনীতি, যা ঘটল পল্টনে!

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সদস্য সংগ্রহ ও দলীয় সংগঠন সম্প্রসারণের লক্ষ্যে এক বিশেষ কার্যক্রম চালু হয়েছে। বুধবার (আজ) সকালে পল্টনস্থ শফিউল আলম প্রধান মিলনায়তনে দলটির সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। একই সঙ্গে একটি নতুন অরাজনৈতিক সামাজিক সংগঠন ‘আধিপত্যবাদবিরোধী জাতীয় দীক্ষা-আজাদী’ (আজাদী)-এর ঘোষণাও দেওয়া হয়।

এই সদস্য সংগ্রহ ও আজাদী কার্যক্রমে দেশ ও প্রবাস থেকে www.jogdaanbd.org ওয়েবসাইটের মাধ্যমে অংশগ্রহণ করা যাবে। রাশেদ প্রধান জানান, মজলুম জননেতা শফিউল আলম প্রধানের প্রতিষ্ঠিত জাগপা গত ৪৬ বছর ধরে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে আসছে। জাতীয় নির্বাচনের পর সংগঠনকে আরও শক্তিশালী করতেই এই যোগদান কার্যক্রম শুরু করা হয়েছে। পাশাপাশি, দেশ ও সমাজের উপর বাহ্যিক এবং অভ্যন্তরীণ রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক আধিপত্যবাদের বিরুদ্ধে দল-মত নির্বিশেষে একটি দেশপ্রেমিক প্ল্যাটফর্ম গড়ার উদ্দেশ্যে ‘আজাদী’ প্রতিষ্ঠা করা হয়েছে।

এই যোগদান কার্যক্রম সফল করার জন্য ঢাকা ও চট্টগ্রাম বিভাগে নজরুল ইসলাম বাবলু, ময়মনসিংহ ও সিলেট বিভাগে এস এম জিয়াউল আনোয়ার, খুলনা ও বরিশাল বিভাগে সাব্বির আহমেদ, রাজশাহী ও রংপুর বিভাগে শামীম আহমেদ এবং প্রবাসী বিভাগের দায়িত্বে থাকবেন ওলিউল আনোয়ার। তারা নিজ নিজ অঞ্চলে এই কার্যক্রম পরিচালনা ও সমন্বয়ের দায়িত্বে থাকবেন।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button