বিএনপি

মিরসরাইয়ে যা ঘটল চাঁদা নিয়ে… সংঘর্ষে আহত ৮, এলাকায় উত্তেজনা!

চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রাক থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৮ জন নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার দুপুর থেকে উপজেলার করেরহাট ইউনিয়নের ফরেস্ট অফিস এলাকায় এই ঘটনা ঘটে। এই সংঘর্ষের জেরে বারইয়ারহাট-খাগড়াছড়ি সড়কে প্রকাশ্যে অস্ত্রের মহড়া দেখা গেছে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।

জানা গেছে, বারইয়ারহাট-খাগড়াছড়ি সড়কে কাঠ ও বালুর ট্রাক থেকে চাঁদা আদায় নিয়ে যুবদল নেতা মোহাম্মদ আলমগীর ও স্বেচ্ছাসেবক দল নেতা মাসুদ কালার গ্রুপের সঙ্গে নুর উদ্দিনের গ্রুপের দ্বন্দ্ব চলছিল। এই দ্বন্দ্বের জেরে মঙ্গলবার চাঁদা আদায় নিয়ে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ হয় এবং পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বাসিন্দা জানান, চাঁদা আদায়, মাদক নিয়ন্ত্রণ সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডকে ঘিরে এই দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এর আগে তারা বনবিভাগের এক কর্মকর্তাকে মারধরও করেছেন বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন, ফরেস্ট অফিস এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৪ জন আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button