বিএনপি

কুমিল্লায় বিএনপি নেতার যেভাবে মৃত্যু হলো… চালক কে?

মঙ্গলবার বিকেলে কুমিল্লার বুড়িচংয়ে সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দেবিদ্বার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির (৫৫) নিহত হয়েছেন। একই ঘটনায় তাঁর স্ত্রী, ছেলেসহ আরও ছয়জন আহত হয়েছেন। কুমিল্লা-সিলেট মহাসড়কের নুরজাহান ফিলিং স্টেশনের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত হুমায়ুন কবিরের ছেলে রাকিবুল ইসলাম জানান, তাঁদের বহনকারী যাত্রীবাহী সিএনজি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা ছয় যাত্রী গুরুতর আহত হন। আহতদের হাসপাতালে নেওয়ার পথেই হুমায়ুন কবির মারা যান। দুর্ঘটনার পর পিকআপ ভ্যানের চালক পালিয়ে গেলেও স্থানীয়রা হেলপার রাহিমকে (১৪) আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ জানিয়েছে, পিকআপটি চালাচ্ছিল চালকের বদলে হেলপার এবং অতিরিক্ত গতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। ময়নামতি হাইওয়ে থানার পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর দুটি গাড়ি উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button