বিএনপি
ছাত্রলীগের সাবেক সহসভাপতির এবার নতুন মামলায় গ্রেপ্তার! যা ঘটল অতীতে…

রাজধানীর মিরপুরে সাকিল হত্যা মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সহসভাপতি মশিউর রহমানকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। এই ঘটনা নিয়ে জনমনে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত এই আদেশ দেন। এরপর তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
পুলিশের দেওয়া তথ্যানুযায়ী, মশিউর রহমান অন্য একটি হত্যা মামলায় বর্তমানে কারাগারে রয়েছেন। গোপন তথ্যের ভিত্তিতে এই হত্যাকাণ্ডের সঙ্গে তার জড়িত থাকার সন্দেহ করা হচ্ছে। তদন্তের স্বার্থে তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়, যা আদালত মঞ্জুর করেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৪ আগস্ট মিরপুরে ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলন চলাকালে সাকিল নামে এক যুবক গুলিবিদ্ধ হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এই ঘটনায় একটি হত্যা মামলা দায়ের হয়েছিল।





