বিএনপি

ফুপাতো ভাইয়ের বিরুদ্ধে ভয়ংকর অভিযোগ! যা ঘটল চীনে…

বাংলাদেশের রাজনীতিতে তোলপাড় ফেলে দেওয়ার মতো ঘটনা! প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুপাতো ভাই ও সাবেক সংসদ সদস্য আবুল হাসনাত আব্দুল্লাহ সহ ৪ জনের বিরুদ্ধে ফরমাল চার্জ দাখিল করেছে প্রসিকিউশন। বরিশালের আগৈলঝাড়ায় দুজন ব্যক্তিকে ক্রসফায়ারের নামে নির্মমভাবে হত্যার ঘটনায় এই অভিযোগ আনা হয়েছে। ভিকটিমদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবেই তাদের টার্গেট করা হয়েছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

২০১৫ সালের ২ ফেব্রুয়ারি টিপু হাওলাদার ও কবির মোল্লা নামক দুজন ব্যক্তিকে ক্রসফায়ারের নাটক সাজিয়ে গুলি করে হত্যা করা হয়। এদের মধ্যে টিপু হাওলাদার আগৈলঝাড়া উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের তৎকালীন যুগ্ম সাধারণ সম্পাদক এবং কবির মোল্লা উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার সাংগঠনিক সম্পাদক ছিলেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ দাখিলকৃত অভিযোগে বলা হয়েছে, আবুল হাসনাত আব্দুল্লাহ তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের মোকাবেলায় ব্যর্থ হয়ে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে তাদের পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র ও পরিকল্পনা করেছিলেন। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য তিনি তৎকালীন পুলিশ সুপার একেএম এহসান উল্লাহকে নির্দেশ দিয়েছিলেন। পরে একটি মিথ্যা মামলায় টিপু হাওলাদার ও কবির মোল্লাকে আসামি করা হয় এবং ক্রসফায়ারের নামে তাদের হত্যা করা হয়।

অভিযোগে আরও বলা হয়েছে, আবুল হাসনাত আব্দুল্লাহ ও ডিআইডি এহসান উল্লাহ ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে নির্দেশনার মাধ্যমে জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজ ও সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি’র অপরাধ করেছেন, যা সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। এই মামলার দুই আসামি এএসআই মাহবুল ইসলাম ও এএসআই জসিম উদ্দিন গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন। এই চাঞ্চল্যকর ঘটনার পরবর্তী শুনানির জন্য আগামী ১৫ এপ্রিল দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button