বিএনপি
ছাত্রদল নেতার সিলিংফ্যানে ঝুলন্ত লাশ, রহস্য ঘনীভূত!

লক্ষ্মীপুরের রামগঞ্জে এক মর্মান্তিক ঘটনায় সাবেক ছাত্রদল নেতা শরীফ হোসেনের (৩৭) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (আজ) ভোরে নিজ বাড়িতে সিলিংফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শরীফ রামগঞ্জ পৌর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। পারিবারিক কলহের জেরেই তিনি এই চরম সিদ্ধান্ত নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে। রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, শরীফ দীর্ঘদিন ধরে মানসিক প্রতিবন্ধী ছিলেন এবং এর আগেও আত্মহত্যার চেষ্টা করেছিলেন। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।





