বিএনপি

ওসির বদলি নিয়ে রহস্য! কোটি টাকার খেলা চলছে?

চট্টগ্রাম মহানগরীর থানাগুলোতে ওসি পদে ঘন ঘন রদবদল এখন সাধারণ প্রশাসনিক প্রক্রিয়ার বাইরে গিয়ে আলোচনার কেন্দ্রে চলে এসেছে। মাত্র ২০ মাসের মধ্যে একাধিকবার এই রদবদল পুলিশ প্রশাসন ছাড়াও সাধারণ মানুষের মনে নানা প্রশ্ন তৈরি করেছে। সম্প্রতি বদলি করা হওয়া অন্তত ১০টি আদেশের বিশ্লেষণ বলছে, একই কর্মকর্তারা ঘুরেফিরে গুরুত্বপূর্ণ এবং ‘আকর্ষণীয়’ থানাগুলোতে দায়িত্ব পাচ্ছেন। সংশ্লিষ্টদের মতে, এই প্রবণতা নির্দেশ করে যে বদলির পেছনে কোনো অদৃশ্য শক্তির প্রভাব রয়েছে। সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সাধারণ সম্পাদক আখতার কবির চৌধুরীর মতে, এই অদৃশ্য প্রভাব মূলত ঘুষ। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, ঘন ঘন বদলির ফলে একজন কর্মকর্তার পক্ষে এলাকার অপরাধচক্র, সামাজিক পরিস্থিতি এবং গোয়েন্দা তথ্য বুঝে কার্যকর পুলিশিং করা সম্ভব হয় না। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির বদলে অনিশ্চয়তা তৈরি হয়। গুরুত্বপূর্ণ থানাগুলোতে একই কর্মকর্তাদের বারবার পদায়ন স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলে এবং পুলিশের প্রতি জনগণের আস্থা কমিয়ে দিতে পারে। তাই ওসি পদায়ন ও বদলির ক্ষেত্রে একটি স্পষ্ট, লিখিত নীতিমালা অনুসরণ ও তা প্রকাশের দাবি জানান তিনি।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button