বিএনপি

বগুড়ায় বিএনপির মিছিলে ককটেল হামলা! যুবলীগ নেতা গ্রেপ্তার, যা জানাল পুলিশ

বগুড়ার ধুনট উপজেলায় বিএনপির মিছিলে ককটেল হামলা ও অগ্নিসংযোগের অভিযোগে দায়ের করা মামলায় যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২২ এপ্রিল) দুপুর ১২টায় ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার হওয়া সুলতান নাছিম (২৯) উপজেলার চৌকিবাড়ি ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক।

ঘটনার সূত্রপাত ২০১৮ সালের ২১ ডিসেম্বর। সে সময় বিএনপির নেতাকর্মীরা শহরে বিক্ষোভ মিছিল শেষে পথসভা করছিলেন। অভিযোগ রয়েছে, সেই সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির পথসভায় ককটেল হামলা ও ব্যানারে অগ্নিসংযোগ করেন। এ ঘটনায় গত ১৭ অক্টোবর উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুন-নবী তালুকদার বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এরপর রোববার রাতে সুলতান নাছিমকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানিয়েছেন, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button