বিএনপি

স্বাস্থ্য উপদেষ্টা কে? ড. ইউনূসের নিয়োগ নিয়ে যা ফাঁস করলেন সাংবাদিক!

বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কর্তৃক গ্রামীণ ব্যাংকের সাবেক ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক নূরজাহান বেগমকে স্বাস্থ্য উপদেষ্টার পদে নিয়োগের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের। সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

সায়ের বলেন, যারা ড. ইউনূসকে পূজা করেন, তাদের উচিত তাকে জবাবদিহিতার আওতায় আনার বিষয়টিও ভাবা। তিনি আরও জানান, দেশের সাম্প্রতিক ইতিহাসে হামের প্রকোপে এত শিশুর মৃত্যুর ঘটনা জানা নেই। অন্তর্বর্তী সরকারের সময়ে, বিশেষ করে ২০২৫ সালের আগস্টে, স্বাস্থ্য মন্ত্রণালয় পূর্ণ প্রস্তুতি ছাড়াই এইচপিএনএসপি তথা ওপি-ব্যবস্থা বাতিল করে দেওয়ায় দেশে হামসহ অন্তত ৮-১০টি রোগের টিকার সংকট দেখা দিয়েছে।

সাংবাদিক জুলকারনাইন সায়েরের মতে, নূরজাহান বেগম বিগত অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা হিসেবে কী কী কাজ করেছেন, তার বিস্তারিত তথ্য স্বাস্থ্য মন্ত্রণালয় প্রকাশ করতে বাধ্য। তিনি জানতে চেয়েছেন, ড. ইউনূসের পছন্দের এই নিয়োগপ্রাপ্ত নারী আসলে জনস্বার্থে কী করেছেন।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button