বিএনপি

মধ্যরাতে প্রধানমন্ত্রীর বৈঠকে কি হল? সকল জেলা প্রশাসকরা ঢাকায়!

মধ্যরাতে দেশজুড়ে সকল জেলা পরিষদের প্রশাসকদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার রাত সাড়ে ৮টায় গুলশানে তাঁর রাজনৈতিক কার্যালয়ে এই জরুরি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, ইতিমধ্যে সারাদেশ থেকে জেলা পরিষদের প্রশাসকরা ঢাকায় এসে পৌঁছেছেন। নবনিযুক্ত ৪২টি জেলা পরিষদের প্রশাসকদের দায়িত্বগ্রহণের পর এটিই প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথম আনুষ্ঠানিক বৈঠক।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক জেলা পরিষদের সদস্য জানান, কেন এই আকস্মিক বৈঠক ডাকা হয়েছে তা এখনও স্পষ্ট নয়। তবে ধারণা করা হচ্ছে, জেলাগুলোর সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রী প্রশাসকদের সঙ্গে আলোচনা করবেন। তিনি এ বিষয়ে তাঁর নিজস্ব দিকনির্দেশনাও দেবেন বলে জানা যায়। উল্লেখ্য, গত ১৫ মার্চ সরকার দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছিল।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button