অবশেষে যা ঘটল! মেয়র আইভীর জামিন আবেদন কি আবারও নামঞ্জুর?

নারায়ণগঞ্জ: চাঞ্চল্য সৃষ্টি করা ইন্টিরিয়র মিস্ত্রী সেলিম মন্ডলকে পুড়িয়ে হত্যার মামলায় নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিন আবেদন আবারও নামঞ্জুর করেছেন আদালত। এই নিয়ে দুই দফায় তার জামিন আবেদন নাকচ হলো। সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ উভয় পক্ষের শুনানি শেষে এই সিদ্ধান্ত জানান।
মামলার নথি অনুযায়ী, এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনায় গত ৩০ জুন বাদী ওয়াজেদ আলী মামলাটি দায়ের করেছিলেন। মামলার এজাহারে মেয়র আইভীর নাম সরাসরি উল্লেখ না থাকলেও, তদন্ত কর্মকর্তার মাধ্যমে তাকে এই মামলায় জড়ানো হয় বলে আসামিপক্ষের আইনজীবীর দাবি। এর আগে গত ৫ মার্চ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটও তার জামিন আবেদন নামঞ্জুর করেছিলেন।
আইনজীবীর অভিযোগ, মামলার এজাহারে আইভীর নাম না থাকা সত্ত্বেও তদন্তকারী কর্মকর্তা উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে গ্রেপ্তার দেখিয়েছেন। পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন তারা। উল্লেখ্য, এর আগেও বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছিল এবং কিছু মামলায় হাইকোর্ট জামিন দিলেও তা আপিল বিভাগে স্থগিত হয়ে যায়।





