বিএনপি

বিরোধী নেতার সাথে প্রধানমন্ত্রীর গোপন সাক্ষাৎ! যা ঘটল কার্যালয়ে…

সংসদ সচিবালয় কার্যালয়ে এক অভাবনীয় সৌজন্যতার নিদর্শন দেখিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৩০ মার্চ, ২০২৬) দুপুরে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে ফলপ্রসূ এক সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। দুই নেতার এই সাক্ষাৎ রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

জানা যায়, স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণী দিলার হাফিজের জানাজা নামাজ শেষে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা পাশাপাশি হেঁটে সংসদ ভবনের দিকে যাচ্ছিলেন। এ সময় প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতাকে তাঁর সংসদ সচিবালয়ের কার্যালয়ে এক সংক্ষিপ্ত আলাপের জন্য আমন্ত্রণ জানান। প্রায় ২০ মিনিট স্থায়ী এই আলোচনায় দুই নেতা বিভিন্ন বিষয়ে মত বিনিময় করেন।

আলোচনা শেষে প্রধানমন্ত্রী নিজেই বিরোধীদলীয় নেতাকে তাঁর কার্যালয়ের দিকে খানিকটা পথ এগিয়ে দেন। প্রধানমন্ত্রীর এই অপ্রত্যাশিত সৌজন্যতা ও অমায়িক আচরণে উপস্থিত সকলেই মুগ্ধ হয়েছেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, প্রধানমন্ত্রী সবসময়ই সবাইকে যথাযথ সম্মান ও সৌজন্যতা দেখান, যা তাঁর দীর্ঘদিনের স্বাভাবিক আচরণ। জাতীয় সংসদ নির্বাচন এবং বিএনপি ক্ষমতা গ্রহণের পর বিভিন্ন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর এ ধরনের সৌজন্যতা সাধারণ মানুষের মনে ইতিমধ্যে ইতিবাচক প্রভাব ফেলেছে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button