বিএনপি

বক্তব্যের জেরে তুখোড় বক্তার বিরুদ্ধে মামলা! যা বললেন মন্ত্রী…

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে ইসলামি বক্তা ও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজার বিরুদ্ধে সিরাজগঞ্জে মামলা দায়ের করা হয়েছে। সোমবার (১৫ মে) বেলা ১২টার দিকে সিরাজগঞ্জ সদর আমলি আদালতে সদর উপজেলার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজমুল ইসলাম এই মামলা দায়ের করেন।

মামলার বরাদ দিয়ে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট হামিদুল ইসলাম দুলাল জানান, ইসলামি বক্তা আমির হামজা গত ২৭ মার্চ কুষ্টিয়া জেলার হাফসাই হরিপুর বড় মসজিদে জুমার নামাজের খুৎবার পূর্বে আলোচনায় বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘নাস্তিক’ এবং ‘ইসলাম বিদ্বেষী’ বলে বক্তব্য দেন। তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে দেশ-বিদেশে ছড়িয়ে পড়ে। এতে মন্ত্রীর পারিবারিক ঐতিহ্য নষ্ট হওয়ার পাশাপাশি তার মানহানি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এই বক্তব্যের মাধ্যমে আমির হামজা ১০০ কোটি টাকার মানহানি করেছেন বলেও অভিযোগ আনা হয়েছে।

মামলায় আমির হামজার বিরুদ্ধে দণ্ডবিধির ৫০০ ধারায় অপরাধ আমলে নিয়ে গ্রেপ্তারের আবেদন করা হয়েছে। বিচারক সুমন কুমার কর্মকার মামলাটি শুনানি শেষে আদেশের জন্য অপেক্ষমান রেখেছেন।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button