বিএনপি

সরকারি চাল পাচারকালে হাতে নাতে ধরা খেলেন ছাত্রদল নেতা, তোলপাড় লাখাইয়ে!

হবিগঞ্জের লাখাইয়ে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে নয়-ছয় করার অভিযোগে তোলপাড় সৃষ্টি হয়েছে। অবশেষে গত রোববার বিকেলে তিন বস্তা চাল হবিগঞ্জ শহরে পাচারের সময় জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক জাকারিয়া চৌধুরী রতনকে হাতেনাতে আটক করেছে সেনাবাহিনী। জাকারিয়া চৌধুরী করাব গ্রামের মৃত কছির মিয়া ছেলে।

স্থানীয় সূত্র মতে, ডিলার নিয়োগের পর থেকেই জাকারিয়া চৌধুরী অনিয়ম করে আসছিলেন। তিনি সুবিধাভোগীদের মধ্যে নিয়মিত চাল বিতরণ না করে প্রায়ই আত্মসাৎ করতেন। এর আগেও তার বিরুদ্ধে চাল পাচারের অভিযোগ রয়েছে। গত রবিবার বিকেলে তিনি করাব গ্রামের কদমতলী এলাকা থেকে টমটম (ইজিবাইক) যোগে তিন বস্তা চাল পাচার করার সময় সেনাবাহিনী তাকে আটক করে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ ইসলাম বলেন, ‘বিষয়টি তদন্ত করা হচ্ছে। তার লাইসেন্স বাতিলের জন্য উর্ধ্বতন কর্মকর্তার কাছে চিঠি দেওয়া হবে।’ এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button