প্রাক্তন আইনমন্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা! যা ঘটল আদালতে

সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার সাবেক চেয়ারম্যান রাশেদুল কাওসার ভূঞা ওরফে জীবন এবং আনিসুল হকের বিশ্বস্ত সহচর তৌফিকা আফতাব ওরফে তৌফিকা করিমের দেশত্যাগের উপর নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। সোমবার (৩০ মার্চ) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজের আদালত মামলার তদন্তকারী সংস্থা সিআইডির আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন।
সিআইডি সূত্রে জানা গেছে, এই তিনজনের বিরুদ্ধে ২৪ কোটি ৫৩ লক্ষ টাকা চাঁদাবাজির মাধ্যমে অর্জিত অর্থ লন্ডারিংয়ের অভিযোগ তদন্তাধীন। সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে এবং আসামিরা যেন দেশত্যাগ করতে না পারেন, সে জন্য তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারির আবেদন করা হয়েছিল। আদালত সেই আবেদনে সায় দিয়ে এই নিষেধাজ্ঞা জারি করেন। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারি মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এই নিষেধাজ্ঞার ফলে মামলার তদন্ত আরও বেগবান হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি, এই ঘটনায় রাজনৈতিক ও সাধারণ মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।





