বিএনপি

বিসিবির ভেতর কী চলছে? সংসদে বিস্ফোরক অভিযোগ ক্রীড়া প্রতিমন্ত্রীর!

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিরুদ্ধে গুরুতর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলেছেন। সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে তিনি জানান, বিগত সময়ে বিসিবির অর্থ ও জনবল ব্যবহার করে একটি নির্দিষ্ট গোষ্ঠীকে সুবিধা দেওয়া হয়েছে এবং ভোটারদের অধিকার হরণসহ বিভিন্ন অপকর্ম করা হয়েছে। দায়িত্ব নেওয়ার পর প্রতিমন্ত্রী বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগে একটি তদন্ত কমিটিও গঠন করেছেন।

প্রতিমন্ত্রী আরও অভিযোগ করেন, বিসিবির কয়েকজন প্রভাবশালী কর্মকর্তার ব্যক্তিগত সম্পদ অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। এ বিষয়ে তিনি দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর মহাপরিচালকের কাছে তদন্তের আহ্বান জানিয়েছেন এবং তথ্য পেলে দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। আমিনুল হক উল্লেখ করেন, ২০০৮ সাল থেকে বিগত সরকারের আমলে পুরো ক্রীড়াঙ্গন, বিশেষ করে ক্রিকেট বোর্ডকে দলীয়করণ ও রাজনীতিকরণের মাধ্যমে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে দেওয়া হয়েছিল। তিনি ক্রীড়াঙ্গনে শুদ্ধি অভিযান ও সংস্কার প্রক্রিয়ার মাধ্যমে খেলাধুলাকে সঠিক পথে ফিরিয়ে আনার ওপর জোর দেন।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button