৬ মাসের মধ্যে নির্বাচন? ৫ দাবিতে উত্তাল এনসিপি, যা ঘটছে রাতে!

আগামী ছয় মাসের মধ্যে দেশে সব পর্যায়ের স্থানীয় সরকার নির্বাচন সম্পন্নসহ পাঁচ দফা দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার রাতে রাজধানীর রূপায়ণ ট্রেড সেন্টারে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সদস্যসচিব আখতার হোসেন এই দাবিগুলো তুলে ধরেন।
দাবিগুলোর মধ্যে রয়েছে—আগামী ছয় মাসের মধ্যে সব ধরনের স্থানীয় সরকার নির্বাচন শেষ করা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কোনো প্রশাসক নিয়োগ না দেওয়া, প্রশাসকের পদে থেকে কেউ যেন স্থানীয় নির্বাচনে প্রার্থী হতে না পারেন তা নিশ্চিত করা, সরকার, নির্বাচন কমিশন এবং স্থানীয় প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান, এবং দলীয় মার্কা ও মনোনয়ন ছাড়াই সংশোধিত অধ্যাদেশ অনুযায়ী স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করা।
সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এই দাবিগুলো আগামীতে রাজনৈতিক অঙ্গনে কী প্রভাব ফেলে এবং নির্বাচন কমিশন ও সরকারের পক্ষ থেকে কী প্রতিক্রিয়া আসে, তা দেখার বিষয়।





